পালাবদলের বাংলায় বড় চমক, শহরে ফিরলেন তৃণমূল জমানায় ‘নির্বাসিত’ চিকিৎসকরা! – এবেলা

পালাবদলের বাংলায় বড় চমক, শহরে ফিরলেন তৃণমূল জমানায় ‘নির্বাসিত’ চিকিৎসকরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে পালাবদলের পরেই স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ নিল নতুন সরকার। পূর্বতন তৃণমূল জমানায় ‘শাস্তিমূলক বদলি’র শিকার হওয়া একঝাঁক চিকিৎসককে কলকাতায় ফেরানো হল। অভিযোগ, মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে বিরোধিতা এবং ২০১৫ সালের ডায়ালিসিস বিতর্কের জেরে এঁদের কলকাতার বাইরে পাঠানো হয়েছিল। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় মোট ৪৪ জন চিকিৎসকের বদলির তালিকা প্রকাশ করা হয়েছে।

নয়া নির্দেশিকায় উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে এসএসকেএম-এ ফিরেছেন নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী। ফরেন্সিক বিশেষজ্ঞ পরাগবরণ পাল এবং রেডিয়োথেরাপিস্ট বিষাণ বসুও কলকাতা মেডিক্যালে ফিরেছেন। অন্যদিকে, দীর্ঘদিন শহরে কর্মরত কয়েকজন চিকিৎসককে জেলায় বদলি করা হয়েছে। আরজি কর আন্দোলনের জেরে বদলি হওয়া বাকি চিকিৎসকদেরও দ্রুত কলকাতায় ফেরানো হবে বলে আশাবাদী চিকিৎসক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *