পাহাড়ে বাড়ছে মৃত্যুর শঙ্কা! হিমবাহ হ্রদ নিয়ে জারি হলো লাল সতর্কতা, প্রশাসনের কঠোর পদক্ষেপে বড় বার্তা – এবেলা

পাহাড়ে বাড়ছে মৃত্যুর শঙ্কা! হিমবাহ হ্রদ নিয়ে জারি হলো লাল সতর্কতা, প্রশাসনের কঠোর পদক্ষেপে বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

অনবরত বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের দেরাদুনসহ পার্বত্য অঞ্চলের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করায় পুলিশ প্রশাসনকে চরম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিপজ্জনক এলাকাগুলিতে চলছে টহল এবং নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার মাইকিং। সম্প্রতি নেপালে হিমবাহ ভেঙে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বহুলাংশে বাড়ায় এবং নতুন হ্রদ সৃষ্টির কারণে নতুন বন্যার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। নেপালের এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে উত্তরাখণ্ড সরকার পাহাড়ি হিমবাহ হ্রদগুলির নিরাপত্তা ও নজরদারি বহুগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে এই হ্রদগুলির নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষা এবং অতি-সংবেদনশীল এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা বসানোর কঠোর নির্দেশ দিয়েছেন। বিপর্যয় মোকাবিলা সচিবের ওপর রাজ্যের প্রতিটি ঝুঁকিপূর্ণ হ্রদের সমীক্ষা ও গবেষণার দায়িত্ব অর্পণ করা হয়েছে। হ্রদের গতিপ্রকৃতি ও বিপদের ঝুঁকি চিহ্নিত করতে আধুনিক সেন্সর ও ওয়াটার লেভেল মিটার বসানো হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার ম্যাপিং, নিরাপদ উচ্ছেদ পথ তৈরি এবং স্থানীয় স্তরে ত্রাণ ও উদ্ধারের আগাম প্রস্তুতি সেরে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *