পিএমও কর্মী সেজে নবান্নে রহস্যময়ীর অনুপ্রবেশ, দিল্লি থেকে গ্রেপ্তার জালিয়াতি চক্রের নেপথ্যে বড় ষড়যন্ত্রের আশঙ্কা – এবেলা

পিএমও কর্মী সেজে নবান্নে রহস্যময়ীর অনুপ্রবেশ, দিল্লি থেকে গ্রেপ্তার জালিয়াতি চক্রের নেপথ্যে বড় ষড়যন্ত্রের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিরাপত্তার আঁটসাঁট বলয় টপকে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) কর্মী পরিচয়ে এক মহিলার অনুপ্রবেশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের ওই মহিলা পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করেন। কথা বলার সময় মহিলার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় মন্ত্রীর সন্দেহ জাগে এবং তিনি পরিচয় যাচাইয়ের নির্দেশ দেন। বিষয়টি টের পেয়েই নবান্ন থেকে চম্পট দেন ওই লাস্যময়ী মহিলা। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা যায়, পিএমও কর্মী হিসেবে তাঁর দেওয়া তথ্য সম্পূর্ণ ভুয়ো।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে বুধবার রাতেই হাওড়ার শিবপুর থানায় তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নবান্ন থেকে পালিয়েই তিনি বিমানে চড়ে দিল্লি পাড়ি দিয়েছেন। এরপর হাওড়া জেলা পুলিশের একটি দল দ্রুত দিল্লিতে পৌঁছে অভিযান চালায়। অবশেষে সেন্ট্রাল দিল্লির নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং এর পেছনে বড় কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *