পুজোয় উত্তরবঙ্গ যাবেন? রেলের দুর্দান্ত চমক! দেখে নিন স্পেশাল ট্রেনের রুট ও সময়সূচি – এবেলা
September 22, 2026

এবেলা ডেস্কঃ
September 22, 20265:34 pm
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। আর পুজোর ছুটিতে পাহাড় বা উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকেরই থাকে। তবে এ সময়ে ট্রেনের টিকিট পাওয়া বড় চ্যালঞ্জ। যাত্রীদের সেই বাড়তি ভিড় সামাল দিতে এবং পুজো সফর আনন্দদায়ক করতে একাধিক ‘পুজো স্পেশাল’ ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল।
এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ এই স্পেশাল ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি:
১. হাওড়া – লামডিং পুজো স্পেশাল
- দিন ও সময়: ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। পরদিন সকাল ৮টায় পৌঁছবে লামডিং। এই রুটে মোট ৭টি ট্রিপ থাকবে।
- ফিরতি ট্রেন: ১৭ অক্টোবর থেকে প্রতি শনিবার বেলা ১১টায় লামডিং থেকে ছেড়ে পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
২. কলকাতা – নিউ জলপাইগুড়ি (NJP) পুজো স্পেশাল (০৩১২৯/০৩১৩০)
- কলকাতা থেকে NJP (০৩১২৯): ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার রাত ১১টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পৌঁছবে নিউ জলপাইগুড়ি।
- NJP থেকে কলকাতা (০৩১৩০): ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই ফিরতি ট্রেনটি।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং শুরুর তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
