পুজোয় কড়া ‘টাইম-বাউন্ডেশন’ শেষ! সারারাত চলবে ট্রেন, রানাঘাট ও বনগাঁ লাইনের স্পেশাল সময়সূচি দেখে নিন – এবেলা

পুজোয় কড়া ‘টাইম-বাউন্ডেশন’ শেষ! সারারাত চলবে ট্রেন, রানাঘাট ও বনগাঁ লাইনের স্পেশাল সময়সূচি দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

শারদোৎসবে নাইট লাইফ উপভোগ করতে চান? মধ্যরাতে ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে আর ভেবে আকুল হতে হবে না! পুজো প্রেমীদের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ধামাকাদার পরিষেবা নিয়ে এল পূর্ব রেল। ষষ্ঠী থেকে নবমী— উৎসবের চার দিনই সারারাত শিয়ালদহ থেকে চলবে নাইট সার্ভিস ট্রেন।

মেন লাইন, বনগাঁ লাইন, হাসনাবাদ, বারুইপুর, বজবজ কিংবা ডায়মন্ড হারবার সেকশন— প্রতিটি রুটেই থাকছে ট্রেনের সুব্যবস্থা। রাতের ব্যস্ততায় যেন কোনো ভোগান্তি না হয়, তার জন্য বিশেষ স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল কতৃপক্ষ।

রানাঘাট, কল্যাণী ও বনগাঁ রুটের পুজো স্পেশাল ট্রেনের তালিকা:

কলকাতামুখী দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং গভীর রাতে নিশ্চিন্তে বাড়ি পৌঁছে দিতে তৈরি শিয়ালদহ ডিভিশন। নিচে রইল গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর তালিকা ও সময়সূচি:

১. রানাঘাট শাখা:

  • ০৩১৫২ (রানাঘাট – নৈহাটি স্পেশাল): রানাঘাট থেকে রাত ১১:৪৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১২:২০ মিনিটে।
  • ০৩১৬২ (রানাঘাট – শিয়ালদহ স্পেশাল): রানাঘাট থেকে রাত ১:১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২:৫৩ মিনিটে।

২. কল্যাণী শাখা:

  • ০৩১৬৪ (কল্যাণী – শিয়ালদহ স্পেশাল): কল্যাণী থেকে রাত ১০:৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১১:৪৮ মিনিটে।
  • ০৩১৬৬ (কল্যাণী – শিয়ালদহ স্পেশাল): কল্যাণী থেকে রাত ১:৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২:৫৫ মিনিটে।
  • ০৩১৬৮ (কল্যাণী – শিয়ালদহ স্পেশাল): কল্যাণী থেকে রাত ২:২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৩:৪০ মিনিটে।

৩. বনগাঁ ও বারাসাত শাখা:

  • ০৩১৭২ (বারাসাত – শিয়ালদহ স্পেশাল): বারাসাত থেকে রাত ১২:২৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১:১২ মিনিটে।
  • ০৩১৭৪ (বনগাঁ – শিয়ালদহ স্পেশাল): বনগাঁ থেকে রাত ২:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪:৩০ মিনিটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *