পুজোয় বৃষ্টি হবে নাকি জমবে ঠাকুর দেখা! একাদশী পর্যন্ত আবহাওয়া নিয়ে বড় আপডেট! – এবেলা

পুজোয় বৃষ্টি হবে নাকি জমবে ঠাকুর দেখা! একাদশী পর্যন্ত আবহাওয়া নিয়ে বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, পুজো শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূল উৎসবের দিনগুলোতে আবহাওয়া থাকবে মনোরম। চতুর্থী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই আকাশ মূলত শুষ্ক থাকবে।

কলকাতাসহ বিভিন্ন জেলায় পুজো পরিক্রমার সময় মেঘলা আকাশ ও কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তা সত্ত্বেও আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন যে, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া উৎসবের আনন্দে বড় কোনও বাধা সৃষ্টি করবে না। ফলে নির্বিঘ্নেই কাটবে এবারের দুর্গোৎসব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *