পুজোর আগেই সুখবর! ডিএ এবং অক্টোবরের বেতন একসাথে পাওয়ার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

পুজোর আগেই সুখবর! ডিএ এবং অক্টোবরের বেতন একসাথে পাওয়ার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

এই বছর দুর্গাপূজার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আর্থিক স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ভবানীভবন থেকে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, পুজোর কথা মাথায় রেখে অর্থসচিব ও অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অক্টোবরের বেতন পুজোর আগেই মিটিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ ডিএ-ও ওই সময়ই কার্যকর হবে।

সাধারণত রাজ্য সরকারি কর্মীরা মাসের শেষ কার্যদিবসে বেতন পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অনুযায়ী, চলতি বছর পুজোর মাসেই অর্ধেক মাস পার হওয়ার আগেই কর্মীদের হাতে বেতন পৌঁছে যাবে। রাজ্য বাজেটে যে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ-র ঘোষণা করা হয়েছিল, তা অক্টোবর মাস থেকেই কার্যকর হওয়ার কথা।

পাশাপাশি, পুলিশ কর্মীদের আর্থিক অবস্থার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যে, আইপিএস পদমর্যাদার নীচের কর্মীদের কথা মাথায় রেখে এবং কেন্দ্রীয় হারের সাথে ব্যবধান কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক দিনে সব দাবি পূরণ করা সম্ভব না হলেও ধাপে ধাপে তা করা হবে। এছাড়া, দীর্ঘদিনের দাবি মেনে খুব শীঘ্রই সপ্তম পে কমিশনের রিপোর্ট হাতে আসবে এবং তা দ্রুত কার্যকর করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *