পুজোর পরই বাড়ছে বাসভাড়া? পরিবহণমন্ত্রীর বৈঠকে বড় আপডেট! – এবেলা
September 15, 2026

এবেলা ডেস্কঃ
September 15, 20269:08 am
দীর্ঘদিন ধরে আটকে থাকা বাসভাড়া বৃদ্ধির বিষয়ে আশার আলো দেখছেন রাজ্যের বেসরকারি বাসমালিকেরা। সোমবার পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুজোর পরই বাস ও মিনিবাসের ভাড়া পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে পরিবহণ দফতর।
বৈঠকের প্রধান সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট:
- বাসভাড়া বৃদ্ধির আশ্বাস: ২০১৮ সালের পর রাজ্যে আর বাসভাড়া বাড়েনি। জ্বালানি, বিমা ও যন্ত্রাংশের খরচ কয়েক গুণ বাড়ায় ভাড়া বাড়ানোর জোরালো দাবি ওঠে। পুজোর মরশুমে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এখনই ভাড়া না বাড়লেও, পুজোর পরেই এই বিষয়ে পদক্ষেপ করবে দফতর।
- টোল প্লাজার জট: ওড়িশার মতো এ রাজ্যেও বাসগুলির জন্য ‘মাসিক টোল পাস’ চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে দফতরকে ৬ দিনের সময় দেওয়া হয়েছে। ধুলাগড় টোলে আপাতত স্থিতাবস্থা বজায় থাকবে এবং জেলাভিত্তিক টোলের বৈষম্য খতিয়ে দেখা হবে।
- রিিশনের বকেয়া মেটানো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনসহ অন্যান্য সময়ে পুলিশ প্রশাসন যে বাসগুলি রি়িশন করেছিল, সেগুলির বকেয়া টাকা ও খোরাকি দ্রুত মালিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
- কাগজপত্র নিয়মিত করার সুযোগ: যেসব গাড়ির ট্যাক্স বা CF বাকি রয়েছে, সেগুলি নিয়মিত করতে একটি বিশেষ প্যাকেজ আনা হচ্ছে। তবে নির্দিষ্ট সময়ের পর নথিপত্র আসাম্পূর্ণ থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
- মামলা ও নাইট পার্কিং: পরিবহণ সংক্রান্ত মামলাগুলি ‘লোক আদালত’-এর মাধ্যমে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতায় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট পার্কিং চালু এবং ১৫ বছরের পুরনো বাস বাতিলের নিয়ম পুনর্বিবেচনার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
বাসমালিক সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, পরিবহণমন্ত্রীর আশ্বাসে তাঁরা আশ্বস্ত এবং পুজোর সময়ে শহরে স্বাভাবিক বাস পরিষেবা বজায় থাকবে।
