পুজোর মুখে দারুণ উপহার! শান্তিপুর-কৃষ্ণনগর রুটে বিশেষ ট্রেন চালু করল রেল, জেনে নিন সময়সূচি – এবেলা

পুজোর মুখে দারুণ উপহার! শান্তিপুর-কৃষ্ণনগর রুটে বিশেষ ট্রেন চালু করল রেল, জেনে নিন সময়সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর ঠিক আগে শান্তিপুর ও কৃষ্ণনগর রুটের নিত্যযাত্রীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। পুজো ও উৎসবের মরশুমকে সামনে রেখে এই দুই রুটের যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, ১৩ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।

পুজোয় শান্তিপুর-কৃষ্ণনগর রুটে বাড়তি ট্রেন: রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেনটি নিয়মিত দিগনগর হয়ে যাতায়াত করবে। এর ফলে ওই এলাকার মানুষও বিশেষভাবে উপকৃত হবেন।

  • কৃষ্ণনগরমুখী বিশেষ ট্রেন: শান্তিপুর থেকে ট্রেনটি সকাল ৯:৩৪ মিনিটে ছেড়ে দিগনগরে পৌঁছবে সকাল ৯:৫১ মিনিটে এবং কৃষ্ণনগর স্টেশনে গিয়ে পৌঁছবে সকাল ১০:১১ মিনিটে।
  • শান্তিপুরমুখী বিশেষ ট্রেন: কৃষ্ণনগর থেকে ট্রেনটি সকাল ১০:২০ মিনিটে ছেড়ে দিগনগরে পৌঁছবে সকাল ১০:৩৮ মিনিটে এবং শান্তিপুরে পৌঁছবে সকাল ১০:৫৭ মিনিটে।

দুটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন: এই নতুন বিশেষ ট্রেন চালুর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনের আরও দুটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

  • কৃষ্ণনগর-শান্তিপুর লোকাল (৩১৫৮৬): এই ট্রেনটি আগে সকাল ৯:২৫ মিনিটে ছাড়লেও, নতুন সূচি অনুযায়ী এটি এখন থেকে প্রতিদিন সকাল ৮:৪৭ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে শান্তিপুর পৌঁছবে সকাল ৯:২৪ মিনিটে (আগে যা পৌঁছাত সকাল ১০:০২ মিনিটে)।
  • শান্তিপুর-রানাঘাট লোকাল (৩১৭৮৪): এই ট্রেনটি আগে সকাল ১০:৪৬ মিনিটে ছাড়লেও, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সকাল ১১টায় শান্তিপুর থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে সকাল ১১:২৮ মিনিটে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানিয়েছেন, রেলের এই সময়োপযোগী সিদ্ধান্তে শান্তিপুর, দিগনগর ও কৃষ্ণনগরের মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং যাত্রীরা দারুণভাবে উপকৃত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *