পুজোর মুখে বড় ঘোষণা: প্রবীণ ও বিধবাদের ভাতা হলো ২০০০ টাকা, তবে মিলবে এই শর্ত মানলেই! – এবেলা
August 26, 2026

এবেলা ডেস্কঃ
পুজোর আগেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় আর্থিক সাহায্যের ঘোষণা করল প্রশাসন। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এই তিন ধরণের ভাতায় মাসে আরও ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। নবান্নের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের ফলে যোগ্য উপভোক্তারা এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকার বদলে মোট ২,০০০ টাকা করে পাবেন।
তবে এই বর্ধিত টাকা পেতে মানতে হবে একটি বাধ্যতামূলক শর্ত। আগের সমস্ত পুরনো আবেদন বাতিল ঘোষণা করা হয়েছে। ভাতা পেতে হলে যোগ্য সুবিধাভোগীদের নতুন করে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমা পড়ার পর প্রশাসনিক স্তরে তথ্য ও যোগ্যতা যাচাই করা হবে, এবং সেই প্রক্রিয়া শেষ হলেই মিলবে এই বর্ধিত টাকা।
