পুরুষা*ঙ্গে আটকে খোলা সেফটিপিন ও হেয়ার ক্লিপ, দুর্গাপুরে অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
যৌনতৃপ্তি মেটাতে গিয়ে নিজের পুরুষাঙ্গের ভিতরে খোলা সেফটিপিন ও হেয়ার ক্লিপ ঢুকিয়ে বিপাকে পড়েন আসানসোলের দুর্গামন্দির এলাকার বাসিন্দা বিষ্ণু কেডিয়া (৪৭)। বস্তু দুটি মূত্রনালির প্রায় ৩০ মিলিমিটার গভীরে আটকে যাওয়ায় চরম সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ধারালো সেফটিপিনটি খোলা অবস্থায় থাকায় মূত্রনালি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল ঝুঁকি ছিল। শারীরিক যন্ত্রণায় কাতর ওই ব্যক্তিকে দ্রুত দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুরের বিশিষ্ট ইউরোলজিস্ট ড. পার্থসারথি চন্দ্র ও তাঁর চিকিৎসক দল অত্যন্ত দক্ষতার সাথে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বস্তুদুটি বের করে আনেন। বিশেষ চিকিৎসা পদ্ধতি ও আধুনিক যন্ত্র ব্যবহার করে তারা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে সেফটিপিন ও হেয়ার ক্লিপটি উদ্ধার করেন। চিকিৎসকরা জানান, অল্পবিস্তর মানসিক সমস্যায় ভোগা ওই ব্যক্তি আগেও একাধিকবার এমন কাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন এবং শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
