পুলিশ ও রাজনীতির প্রচ্ছায়ায় তোলাবাজি! পেট্রাপোল সীমান্তে পুলিশের ফাঁদে ২ ‘কুখ্যাত’ – এবেলা

পুলিশ ও রাজনীতির প্রচ্ছায়ায় তোলাবাজি! পেট্রাপোল সীমান্তে পুলিশের ফাঁদে ২ ‘কুখ্যাত’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বনগাঁ: আন্তর্জাতিক পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চলা তোলাবাজি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল নামে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এলাকার শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে অভিযুক্তদের ঘনিষ্ঠ যোগযোগ ছিল। এমনকি এক পুলিশ কর্মীর মদতেই এই পুরো চক্রটি চলত বলে অভিযোগ। পুলিশের ভয় ও রাজনৈতিক প্রতিপত্তির কারণে এতদিন স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে সাহস পাননি। অভিযোগ উঠেছে, তোলাবাজির একটি বড় অংশের টাকা তৃণমূল নেতাদের কাছেও পৌঁছাত।

ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ওই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে তারা এলাকায় ফিরতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *