ফাঁসির হুমকি মাথায় নিয়েও দেশে ফিরছেন হাসিনা! তারেক প্রশাসনকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ – এবেলা

ফাঁসির হুমকি মাথায় নিয়েও দেশে ফিরছেন হাসিনা! তারেক প্রশাসনকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে ফিরলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সে দেশের বর্তমান সরকার ও বিরোধী শিবির। জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে স্বদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করা হাসিনার এই মন্তব্য নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে এ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সরাসরি বাংলাদেশের বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুর চড়িয়েছেন।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার চলছে না। তিনি বলেন, ‘‘শেখ হাসিনা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তাই তিনি দেশে ফিরতেই পারেন। কিন্তু বর্তমানে যা ঘটছে তা কাম্য নয়। আমরা চাই সেখানে একটি নির্বাচিত সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক।” হাসিনার পাশে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য দুই দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *