ফাইনালের মাঠে মারামারি, নিষিদ্ধ মেসির ৪ সতীর্থ, আকাশচুম্বী জরিমানা আর্জেন্টিনার! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ ফাইনালের পর মাঠে মারামারি ও অখেলোয়াড়োচিত আচরণের জেরে কঠোর ব্যবস্থা নিয়েছে ফিফা। আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় লিওনেল মেসির দলের চার ফুটবলার এবং এক কোচকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ ও নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে থিয়েগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। এই ঘটনায় স্পেনের গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিকভাবেও বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাদের ৩ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অশালীন আচরণ ও বৈষম্যমূলক প্রচারণার দায়ে আর্জেন্টিনাকে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ অর্ধেক দর্শক নিয়ে আয়োজন করতে হবে। তাছাড়া শাস্তিপ্রাপ্তদের প্রত্যেককে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। ফিফার এই নজিরবিহীন শাস্তিমূলক পদক্ষেপে ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
BREAKING: FIFA rolls out punishment on Argentina FA and players after World Cup final fracas.
My Leandro Paredes is given 10-match ban 😭
Nahuel Molina – 7 match ban
Thiago Almada – 1 match.AFA should go to CAS to (at least) reduce the sanctions. pic.twitter.com/DBRdwYlg1T
— Fisayo Dairo (@FisayoDairo) August 21, 2026
