ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস! জুকারবার্গের সংস্থাকে ২.৩৬ লক্ষ কোটি টাকা জরিমানা কেন? – এবেলা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস! জুকারবার্গের সংস্থাকে ২.৩৬ লক্ষ কোটি টাকা জরিমানা কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যবহারকারীদের সুরক্ষার আশ্বাস দিয়ে আড়ালে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে মার্ক জুকারবার্গের মেটাকে ২৫০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২,৩৬,০০০ কোটি টাকার বেশি) জরিমানা করল নিউ মেক্সিকোর আদালত। পেশাদার রাজনৈতিক কৌশল নির্ধারণকারীদের হাতে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তুলে দিয়ে বিভ্রান্ত করার অপরাধে এই নজিরবিহীন শাস্তি দেওয়া হয়েছে। আদালতের মতে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোটি কোটি ইউজারের ডেটা পলিটিক্যাল কনসালট্যান্টদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার ভিত্তিতে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন বিচারক।

বিচারক ফ্রান্সিস ম্যাথিউ ক্ষোভ প্রকাশ করে জানান, মেটা বিগত কয়েক বছরে প্রায় ৪ কোটি বার আইন লঙ্ঘন করেছে এবং জুকারবার্গের মতো শীর্ষকর্তাদের আলোচনা ও অনুমতিতেই এই কাণ্ড ঘটেছে। অপরাধের মাত্রানুযায়ী আরও বড় শাস্তির সুযোগ থাকলেও শেষ পর্যন্ত এই বিপুল অঙ্কের জরিমানায় নির্দেশটি দেওয়া হয়। যদিও মেটা এই রায়কে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছে এবং উচ্চতর আদালতে আপিল করার কথা জানিয়েছে। অন্যদিকে, ভারতেও সম্প্রতি শিশু নিগ্রহের কনটেন্ট ও ডিপফেক রুখতে কেন্দ্রীয় সরকারের চরম চাপের মুখে রয়েছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *