ফ্রিজে বিয়ার কতদিন ভালো থাকে? বোতল খোলার পর আসল রহস্য জানলে চমকে যাবেন! – এবেলা

ফ্রিজে বিয়ার কতদিন ভালো থাকে? বোতল খোলার পর আসল রহস্য জানলে চমকে যাবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তাহান্তের পার্টি হোক কিংবা ছুটির দিনের আড্ডা, অনেকেই আগেভাগে বিয়ার কিনে ফ্রিজে সংরক্ষণ করেন। তবে সিল করা বিয়ারের বোতল ফ্রিজে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। এমনকি বেশি অ্যালকোহলযুক্ত ডার্ক বিয়ার ১ থেকে ২ বছর পর্যন্ত ঠিক থাকতে পারে। তবে রাসায়নিক মুক্ত ক্রাফট বিয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই পান করা শ্রেয়। বোতল বা ক্যান একবার খুলে ফেললে তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, কারণ বাতাসের সংস্পর্শে আসার ফলে অক্সিডেশনের কারণে এর কার্বোনেশন ও স্বাদ নষ্ট হয়ে যায়।

বিয়ারের গুণগত মান বজায় রাখতে বোতল সবসময় ফ্রিজে সোজা করে রাখা উচিত, যাতে ছিপির অংশে বাতাস কম লাগে এবং রোদ বা আলোর সরাসরি সংস্পর্শ এড়ানো যায়। বোতল খোলার পর যদি কোনো ফেনা বা গ্যাস না থাকে, গন্ধ টক হয়ে যায় কিংবা রঙের পরিবর্তন ঘটে, তবে তা আর পানের যোগ্য থাকে না। সঠিক সংরক্ষণের এই ছোট্ট টিপসগুলো মেনে চললে আপনার প্রিয় পানীয়টির আসল স্বাদ ও ফ্রেমন উভয়ই দীর্ঘদিন অটুট থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *