বক্স অফিসে ধুঁকছে ‘আলফা’, আলিয়াদের বাঁচাতে আস্ত সিনেমাহল বুক করলেন সময় রায়না! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
গত ৩ জুলাই মুক্তি পেয়েছে স্পাই থ্রিলার ‘আলফা’। বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ আলিয়া ও শর্বরী অভিনীত ছবিটি। তবে মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই তাঁদের সমর্থনে বিশেষ উদ্যোগ নিলেন ইনফ্লুয়েন্সার সময় রায়না। মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহ বুক করে স্পেশাল স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা করেছেন তিনি।
মূলত ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে অতিথি হওয়ায় দুই তারকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অভিনব পদক্ষেপ। সময় জানান, প্রি-সেল তালিকায় থাকা ২৫০ জনকে তিনি হোয়াটসঅ্যাপে বিনামূল্যে টিকিট পাঠাবেন।
