বঙ্গোপসাগরে নিম্নচাপের থাবা! ১ সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া ও নামবে ভারী বৃষ্টি? – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারের মতো জেলাগুলোতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রতিকূল এই আবহাওয়ায় সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
