বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! কলকাতা-সহ রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে।
এর জেরে বুধবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, বেশ কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে।
