বর্ধমানের বিলাসবহুল আবাসনে জইশ জঙ্গির ডেরা! নেপথ্যে কি তবে শুভেন্দু অধিকারীকে টার্গেটের ছক? – এবেলা

বর্ধমানের বিলাসবহুল আবাসনে জইশ জঙ্গির ডেরা! নেপথ্যে কি তবে শুভেন্দু অধিকারীকে টার্গেটের ছক? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বর্ধমানের একটি জনবহুল এলাকার বিলাসবহুল আবাসন থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী, ধৃত যুবকের নাম হামিদ মণ্ডল এবং সে কাশ্মীরের বাসিন্দা। সে কুখ্যাত জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি তার আসল নাম নাকি ভুয়ো পরিচয়, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বর্ধমানে আসার আগে হামিদ নিউটাউনের একটি ভাড়া ফ্ল্যাটে থাকত, যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনের একেবারেই কাছাকাছি। প্রাথমিক অনুমান, শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখা এবং তাঁর যাতায়াতের রাস্তার রেকি করাই ছিল হামিদের মূল উদ্দেশ্য।

মোবাইলের টাওয়ার লোকেশন ও ফোন কল রেকর্ড পরীক্ষা করে জানা গেছে, সে নিয়মিত সীমান্তপারের হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখত। শুক্রবারই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হচ্ছে। এই গ্রেফতারির পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার পেছনে আরও বড় কোনো ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসটিএফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *