বাংলায় বিজেপিকে রুখে দিন, পুরুলিয়ায় গর্জে উঠলেন হেমন্ত সোরেন!

বাংলায় বিজেপিকে রুখে দিন, পুরুলিয়ায় গর্জে উঠলেন হেমন্ত সোরেন!

বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া জেলার কাশীপুর, মানবাজার ও বান্দোয়ানের জনসভায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন। শনিবার আদিবাসী অধ্যুষিত এই এলাকায় আয়োজিত জনসভায় তিনি বিজেপিকে ‘ভয়ংকর শক্তি’ হিসেবে উল্লেখ করে তাদের বাংলায় ঠাঁই না দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ক তৃণমূলের পক্ষে সুসংহত করতে হেমন্ত সোরেনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভাষণ দিতে গিয়ে হেমন্ত সোরেন বিজেপিকে ‘চক্রান্তকারী’ ও ‘বিভাজনকারী’ হিসেবে চিহ্নিত করেন। তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবির ধর্ম ও জাতির নামে সাধারণ মানুষের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি আদিবাসী সমাজকে তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় তিনি স্মৃতিচারণ করেন নিজের জেলযাত্রার প্রসঙ্গ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলিত ও আদিবাসীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেন। তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া, সন্ধ্যারানি টুডু এবং রাজীব লোচন সোরেনের সমর্থনে আয়োজিত এই জনসভার মাধ্যমে তিনি জঙ্গলমহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *