বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুম্বইয়ের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দয়া নায়েক, পুলিশ কি দাঁড়িয়ে গুলি খাবে? – এবেলা

বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুম্বইয়ের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দয়া নায়েক, পুলিশ কি দাঁড়িয়ে গুলি খাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এই হাইপ্রোফাইল এনকাউন্টার নিয়ে এবার মুখ খুলেছেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রাক্তন এসিপি তথা ভারতের অন্যতম পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দয়া নায়েক। এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় তিনি সাফ জানিয়েছেন, ডিউটিরত অবস্থায় পুলিশের ওপর সশস্ত্র হামলা হলে তাদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

কর্মজীবনে প্রায় ৮০টি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়া এই দাপুটে প্রাক্তন পুলিশ কর্তা বলেন, অপরাধীরা পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশ কখনই দাঁড়িয়ে গুলি খাবে না। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার বাহিনীর আছে। পুলিশ যা করে তা আইনি দাঁড়িপাল্লায় মেপেই করে এবং সশস্ত্র হামলাকারীর হাত থেকে বাঁচতে বলপ্রয়োগ করা সম্পূর্ণ সঠিক কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *