বার কাউন্সিলে ঘাসফুলকে হারিয়ে পদ্মঝড়! শুভেন্দুর গলায় আইনজীবীদের ভূয়সী প্রশংসা – এবেলা

বার কাউন্সিলে ঘাসফুলকে হারিয়ে পদ্মঝড়! শুভেন্দুর গলায় আইনজীবীদের ভূয়সী প্রশংসা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বার কাউন্সিলের মর্যাদাপূর্ণ নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে একছত্র আধিপত্য বিস্তার করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইনজীবী সমাজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে, আসন্ন দুর্গোচ্ছ্বাসের পরেই আইনজীবীদের কাজের পরিবেশ ও আদালতের পরিকাঠামোগত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তিনটি পদেই বিজেপি প্রার্থীদের জয়জয়কার বার কাউন্সিলের তিনটি অতি গুরুত্বপূর্ণ পদে— সভাপতি, সহ-সভাপতি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি— বিজেপি সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন। শুভেন্দু অধিকারীর প্রকাশিত তথ্য অনুযায়ী:

  • সভাপতি পদ: সমীর পাল ১৮৮টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
  • সহ-সভাপতি পদ: ১৭৯টি বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন অজয় চৌবে।
  • বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি: ১৭৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অরুণ সরকার।

শুভেন্দু অধিকারী জানান, ক্ষমতাসীন দলের সমস্ত শক্তিকে পরাস্ত করে আইনজীবীরা তাঁদের আস্থার সঠিক জবাব দিয়েছেন। রাজ্যজুড়ে হাজার হাজার আইনজীবী যে বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছেন, এই ফলাফল তারই স্পষ্ট প্রতিফলন বলে তিনি দাবি করেন। বিজয়ী প্রতিনিধিদের আগামী দিনের দায়িত্ব পালনের জন্য শুভচ্ছা ও অভিনন্দনও জানান তিনি।

আদালতের পরিকাঠামো উন্নয়নে পুজোর পর বড় পদক্ষেপ কেবল নির্বাচনী জয় উদযাপন নয়, পাশাপাশি আইনজীবীদের প্রতিদিনের কাজের ক্ষেত্রে যে সমস্ত পরিকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলির স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দুর্গোৎসব মিটলেই নবনির্বাচিত বার কাউন্সিল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে আদালতের কাজের পরিবেশ উন্নত করা এবং আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে পরবর্তী রণকৌশল নির্ধারণ করা হবে।

উৎসবের মরশুম শেষেই বার কাউন্সিলের নবনির্বাচিত কমিটি এবং বিরোধী দলনেতার যৌথ পদক্ষেপে বিচারবিভাগীয় পরিকাঠামোয় ঠিক কী কী পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর পুরো আইনি মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *