বিজেপির নিশানায় সায়নী
April 13, 2026

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে বিজেপি নেতা গৌরব ভাটিয়া তৃণমূল সাংসদ সায়নী ঘোষের একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, “যে তৃণমূল সাংসদ শিবলিঙ্গকে অপমান করেছিলেন, তিনিই এখন বলছেন, ‘আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা।'” ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করে বলেন, ‘মমতার একটাই পরিচয়… কেবল হিন্দুদের অপমান করা।’
