বিজেপির বাংলা জয়! ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি, ফাঁস করলেন শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পালাবদল এবং সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ ও অজানা তথ্যের এক চাঞ্চল্যকর বিষয় প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, গত ৪ মে বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার ঠিক পরের দিনই অর্থাৎ ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি।
সেই ফোনালাপে আদানি রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের উচ্ছ্বসিত প্রশংসা করেন বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর ভাষ্য অনুযায়ী, শিল্পপতি তাঁকে ফোন করে সরাসরি জানিয়েছেন যে, আমরা আজ গর্বিত ভারতীয়, দেশ বেঁচে গেল এবং এই খুশিতে তিনি ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছেন। উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পরই বাংলায় শিল্পায়নের জোয়ার আসতে শুরু করেছে, যেখানে আদানি গ্রুপ গভীর সমুদ্র বন্দর ও হাসপাতাল নির্মাণসহ একাধিক প্রকল্পে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
