বিজেপি শাসিত রাজ্যেই নারীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেলিমাবাদ থেকে তোপ অভিষেকের!

বিজেপি শাসিত রাজ্যেই নারীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেলিমাবাদ থেকে তোপ অভিষেকের!

জামালপুরের সেলিমাবাদ ফুটবল ময়দানে তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী নির্যাতনের ঘটনা সর্বাধিক এবং বিশেষত উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি জানান, গেরুয়া শিবির নারীদের সম্মানের কথা বললেও বাস্তবে তাদের শাসনেই মহিলারা বেশি অত্যাচারিত হচ্ছেন। নারী ক্ষমতায়নের প্রসঙ্গে অভিষেক জানান, তৃণমূল আসন্ন নির্বাচনে ৫২ জন মহিলাকে প্রার্থী করেছে, যেখানে বিজেপি দিয়েছে মাত্র ৩৩ জন মহিলা প্রার্থী।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় সংস্থাগুলোর মোকাবিলা করতে হচ্ছে। তিনি বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বিজেপির শাসনাধীন ১৬টি রাজ্যের একটিতেও এমন প্রকল্প চালু নেই। এছাড়া স্থানীয় উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানান, এই এলাকায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ২৮৭টি নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং পানীয় জল ও সোলার লাইটের সুব্যবস্থা হয়েছে। চাষিদের আলুর অভাবী বিক্রির সমস্যার কথা উল্লেখ করে তিনি ভোটারদের বঞ্চনার যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *