বিদেশ ভ্রমণে চরম ভোগান্তি, কলকাতা বিমানবন্দরে কেন বন্ধ মুদ্রা বদল? – এবেলা

বিদেশ ভ্রমণে চরম ভোগান্তি, কলকাতা বিমানবন্দরে কেন বন্ধ মুদ্রা বদল? – এবেলা

এবেলা ডেস্কঃ

টেন্ডার জটিলতায় কলকাতা বিমানবন্দরে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে বিদেশি মুদ্রা বদলের সমস্ত কাউন্টার। প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার আন্তর্জাতিক যাত্রীদের এর জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে যাত্রীদের বিমানবন্দরের বাইরে গিয়ে মুদ্রা বদল করতে হচ্ছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টকর।

পুরনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কোনো টেন্ডার না ডাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, পূর্বতন সংস্থাটি আর আগ্রহ না দেখানোয় বর্তমানে বিকল্প একাধিক মুদ্রা বিনিময়কারী সংস্থার সঙ্গে আলোচনা চলছে। নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও খুব দ্রুত এই পরিষেবা পুনরায় চালু হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *