‘বিদ্যুৎ কাটবে’ মেসেজ পেলেই সাবধান! ১টা ভুলেই ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 202611:08 am
ডিজিটাল লেনদেন বাড়ার সাথেই সাধারণ মানুষকে নিস্ব করতে নতুন ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। সম্প্রতি বিদ্যুৎ বিলের বকেয়া দেখিয়ে সংযোগ কেটে দেওয়ার ভীতি ছড়িয়ে জালিয়াতির বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে সাইবার ক্রাইম ইউনিট।
যেভাবে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ
- গ্রাহকের মোবাইলে হঠাৎ মেসেজ পাঠানো হচ্ছে—”আজ রাতেই আপনার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।”
- বিল মেটানোর অজুহাতে একটি অচেনা লিঙ্ক দেওয়া হচ্ছে বা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
- আতঙ্কে সেই লিঙ্কে ক্লিক করা বা ফোন করা মাত্রই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে।
সাইবার পুলিশের কড়া নির্দেশাবলী
- অচেনা লিঙ্কে ক্লিক নয়: মেসেজে আসা কোনো থার্ড পার্টি বা যাচাই না করা লিঙ্কে ভুলেও হাত দেবেন না।
- গোপনীয়তা বজায় রাখুন: ইউপিআই পিন (UPI PIN), ওটিপি (OTP) বা ব্যাংকের কার্ড সংক্রান্ত তথ্য কখনোই কারও সাথে শেয়ার করবেন না। বিদ্যুৎ দপ্তর কখনোই ফোনে পিন বা ওটিপি চায় না।
- অফিসিয়াল মাধ্যমে নজর দিন: বিল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধু বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইট, নিজস্ব অ্যাপ বা স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
সামান্য অসাবধানতা বা আতঙ্ক আপনার কষ্টার্জিত সমস্ত অর্থ লুট করে নিতে পারে। কোনো সন্দেহজনক মেসেজ পেলে ভয় না পেয়ে দ্রুত স্থানীয় সাইবার ক্রাইম থানায় বা জাতীয় সাইবার হেল্পলাইন নম্বরে (১৯৩০) অভিযোগ জানান।
