বিদ্যুৎ প্লান্টের নামে ২৯০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে মহাজালিয়াতি, সকালে ইডির মেগা রেড লেকটাউন ও হুগলিতে – এবেলা

বিদ্যুৎ প্লান্টের নামে ২৯০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে মহাজালিয়াতি, সকালে ইডির মেগা রেড লেকটাউন ও হুগলিতে – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার সকালে ভুয়ো কো ম্পা নি খুলে প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির ঘটনায় রাজ্যজুড়ে একযোগে ইডি হানা দিয়েছে। ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থা ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার ঋণ নেয়। কিন্তু সেই অর্থ বিদ্যুৎ প্লান্টে ব্যবহার না করে অন্যত্র পাচার করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতির এই গভীর শিকড় সন্ধান করতে ইডির আধিকারিকরা ভোরেই লেকটাউনের অভিজাত আবাসনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারথির বাসভবন ঘিরে ফেলেন এবং নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন।

একই আর্থিক কেলেঙ্কারির সূত্রে ধরে তদন্তকারী সংস্থা হুগলির উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটের বাসিন্দা তথা অপর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতেও অভিযান চালায়। পুরো বাড়িটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যদিও সুদীপ্তবাবু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। শুধু লেকটাউন এবং উত্তরপাড়া নয়, দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা উন্মোচন করতে ইডি একই সাথে হাওড়া এবং দুর্গাপুরের একাধিক ঠিকানাতেও ব্যাপক তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় সংস্থার এই সাঁড়াশি অভিযানে শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *