বিয়েবাড়িতে যাওয়ার পথেই ছ’লক্ষের নেকলেস লুট! সাগর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী! – এবেলা

বিয়েবাড়িতে যাওয়ার পথেই ছ’লক্ষের নেকলেস লুট! সাগর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়েবাড়িতে যাওয়ার পথে হলদিয়ার অশ্বত্থতলায় মর্মান্তিক ছিনতাইয়ের শিকার হন এক বধূ। গত ২০ সেপ্টেম্বর শ্বশুর-শাশুড়ির সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় হেলমেট পরিহিত দুই বাইক আরোহী দুষ্কৃতী তাঁর গলা থেকে প্রায় ছ’লক্ষ টাকা মূল্যের সোনার নেকলেস ও হার ছিনিয়ে চম্পট দেয়। এই টানাহেঁচড়ায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই বধূ। ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে বড় সাফল্য পায় ভবানীপুর থানার পুলিশ। নন্দকুমার থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার একটি দুষ্কৃতী দল জলপথে খেয়াঘাট পেরিয়ে হলদিয়া শিল্পাঞ্চলে এসে নিয়মিত এই ধরনের ছিনতাই চালাত। অপরাধের পর তারা নদীপথ ও সড়কপথ ব্যবহার করে আলাদাভাবে পালিয়ে যায়। ধৃতকে জেরা করে গ্যাংয়ের বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *