বিয়ের পিঁড়িতে অর্জুন-গ্যাব্রিয়েলা! জাঁকজমক ছাড়াই যেভাবে সারলেন আইনি বিয়ে, জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস অবশেষে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেম এবং একসঙ্গে দুই সন্তানের বাবা-মা হওয়ার পর, কোনো জাঁকজমক ছাড়াই সম্পূর্ণ সাদামাটাভাবে গোয়ার বারডেজ সাব-রেজিস্ট্রার অফিসে এই তারকা জুটি তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। স্থানীয় আইনের বিশেষ অনুমতি নিয়ে নির্ধারিত ১৫ দিনের অপেক্ষার সময়সীমা এড়িয়ে তাঁরা এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। অত্যন্ত সাধারণ পোশাকে সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করেছেন।
২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই জুটির দুটি সন্তান রয়েছে—আরিক ও আরভ। এর আগে অর্জুনের সঙ্গে মেহের জেসিয়ার দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্যের বিচ্ছেদ ঘটেছিল ২০১৯ সালে। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে সম্প্রতি তাঁদের বাগদানের ইঙ্গিত মিললেও, এভাবে চুপিসারে রেজিস্ট্রি ম্যারেজ করার খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় চর্চা শুরু হয়েছে। কোনো আড়ম্বর ছাড়া কেবল ভালোবাসা ও আইনি মার্যাদাকে প্রাধান্য দিয়ে এই জুটির নতুন পথচলাকে ভক্তরা সাধুবাদ জানিয়েছেন।
