বিরোধী ২০ সাংসদকে ঘিরে বড় দাবি, সুপ্রিম কোর্টের পথে তৃণমূল – এবেলা

বিরোধী ২০ সাংসদকে ঘিরে বড় দাবি, সুপ্রিম কোর্টের পথে তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

ন্যাশন্যালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী লোকসভা সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শীর্ষ আদালতে আবেদন করতে পারে বলে জানা গেছে। স্পিকার ওম বিড়লার কাছে আগেই অযোগ্যতার আবেদন জমা দেওয়া হলেও দু’মাস কেটে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি দলের। সম্প্রতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করে দ্রুত সিদ্ধান্তের দাবি জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এবার আর বিলম্ব না করে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশিকাকে হাতিয়ার করে দ্রুত শুনানির আবেদন জানাতে প্রস্তুত তৃণমূল।

অন্যদিকে, দলত্যাগী ২০ জন সাংসদের দাবি, তাঁরা লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদের দুই-তৃতীয়াংশের বেশি হওয়ায় এই দলবদল সম্পূর্ণ আইনি ও বৈধ। ইতিমধ্যেই এনডিএ (NDA)-র বৈঠকে অংশ নেওয়া এই সাংসদরা পৃথক আসন এবং এনডিএ-র সঙ্গে রাজনৈতিক অবস্থানের আবেদন জানিয়েছেন। তবে তৃণমূলের স্পষ্ট যুক্তি, অন্য দলে যোগ দেওয়ায় এই সাংসদরা স্বেচ্ছায় দলের সদস্যপদ ত্যাগ করেছেন, তাই দলত্যাগ-বিরোধী আইনের সুরক্ষা তাঁরা পেতে পারেন না। আইনি লড়াইয়ের পথে হেঁটে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে দ্রুত এই বিবাদের নিষ্পত্তি ঘটাতে কোমর বাঁধছে শাসক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *