বিশ্বকর্মার কৃপায় আজ ভাগ্য খুলবে কাদের? জানুন শুক্রবারের রাশিফল – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 20267:15 am
১৮ সেপ্টেম্বর, শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। দেবশিল্পীর আশীর্বাদে আজ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে নতুন সুযোগ। চাকরি থেকে ব্যবসা, কার কেমন কাটবে আজকের দিনটি? এক নজরে দেখে নিন ১২ রাশির রাশিফল।
- মেষ: কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আসতে পারে। আটকে থাকা কাজ আজ গতির মুখ দেখবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে, তবে আর্থিক লেনদেনে তাড়াহুড়ো একদম নয়।
- বৃষ: আজ নিজের দক্ষতা প্রমাণের সেরা দিন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। আর্থিক দিক মজবুত থাকবে এবং পরিবারের কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য পাবেন।
- মিথুন: কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে। যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীরা বড় চুক্তির দিকে এগোতে পারেন, তবে অযথা খরচ কমান।
- কর্কট: দিনটি কিছুটা মানসিক চাপের হতে পারে। অফিসে কাজের বোঝা বাড়বে। নিজের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন এবং আজ কারও সঙ্গে তর্কে জড়াবেন না।
- সিংহ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। তবে অফিসে কারও সঙ্গে মতবিরোধ বা মানসিক অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি শান্ত হাতে সামলান।
- কন্যা: রাশিতে সূর্য ও বুধের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আসাম্পূর্ণ কাজ আজ শেষ হতে পারে। অতিরিক্ত চিন্তা না করে পরিকল্পনা মাফিক এগিয়ে যান।
- তুলা: অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন এবং লাভজনক যোগাযোগ তৈরি হবে। পারিবারিক কোনও বড় সিদ্ধান্তের আগে সবার মত নিন। স্বাস্থ্যের দিকে নজর দিন।
- বৃশ্চিক: কঠোর পরিশ্রমের সঠিক ফল পাওয়ার দিন আজ। আয় বাড়ানোর নতুন রাস্তা খুলে যেতে পারে। তবে অন্যের কথায় প্ররোচিত হয়ে কোনও বড় আর্থিক বিনিয়োগ করবেন না।
- ধনু: নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে আপনার কাজে লাগবে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং আর্থিক দিকও অনুকূল। তবে আজ আপনার খরচ বাড়তে পারে, তাই লাগাম টানুন।
- মকর: অফিসে কাজের চাপ ও দায়িত্ব দুই-ই বাড়বে। তবে পুরনো কোনও জটিল সমস্যার আজ সমাধান হতে পারে। ব্যবসায়ীরা নতুন ছকে এগোতে পারেন। পরিবারকে সময় দিন।
- কুম্ভ: চাকরিতে পদোন্নতি বা কাজের জন্য প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে খুশির পরিবেশ বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্বস্তিদায়ক।
- মীন: কর্মক্ষেত্রে বদলি বা নতুন দায়িত্বের খবর আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের আজ বাড়তি মনোযোগ দিতে হবে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন।
