বীরভূমের কপালে বড় শিল্প! সাঁইথিয়ায় গড়ে উঠছে অত্যাধুনিক ডিফেন্স হাব – এবেলা

বীরভূমের কপালে বড় শিল্প! সাঁইথিয়ায় গড়ে উঠছে অত্যাধুনিক ডিফেন্স হাব – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূম: রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই বীরভূমের জন্য এল বড় সুখবর। সাঁইথিয়া ব্লকে একটি অত্যাধুনিক ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব’ (Defence Manufacturing Hub) বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের ঘোষণায় শিল্পায়নের আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

কোথায় হবে এই প্রকল্প?

প্রকল্পটির জন্য নির্দিষ্ট জায়গার নাম সরকারিভাবে ঘোষণা করা না হলেও, প্রশাসনিক মহলের জোর জল্পনা—দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সাঁইথিয়ার আমোদপুর চিনি কলের জমিতেই এই ডিফেন্স হাব গড়ে তোলার সম্ভাবনা সবচেয়ে বেশি। দীর্ঘদিনের অব্যবহৃত জমি শিল্পে রূপান্তরিত হলে এই এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নতুন বাজেটে এই প্রকল্পের ঘোষণা বীরভূমের শিল্প মানচিত্রকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *