বৃষর আর্থিক বিপদ, মকরের নতুন চাকরি! ১২ রাশির কেমন কাটবে শুক্রবার? – এবেলা
September 11, 2026

এবেলা ডেস্কঃ
September 11, 20268:33 am
আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে? চাকরি, ব্যবসা, স্বাস্থ্য নাকি পরিবার—কোন ক্ষেত্রে মিলবে সাফল্য আর কোথায় সাবধান থাকা জরুরি? জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের দিনপঞ্জি।
- মেষ (Aries): দিনটি উত্থান-পতনের মধ্য দিয়ে কাটতে পারে। কাঙ্ক্ষিত সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কোনো সুসংবাদ পেতে পারেন।
- বৃষ (Taurus): কঠোর পরিশ্রমের শুভ ফল মিলবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখের হবে। তবে দিনের দ্বিতীয়ার্ধে যেকোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ এড়িয়ে চলুন।
- মিথুন (Gemini): আজ স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। বিলাসবহুল জিনিসে অতিরিক্ত ব্যয় বাজেটে টান ফেলতে পারে। তবে ব্যবসায়ীদের আজ কাঙ্ক্ষিত মুনাফালাভের যোগ রয়েছে।
- কর্কট (Cancer): কর্মজীবীদের জন্য দিনের শুরুটা কিছুটা চাপযুক্ত হতে পারে। সাফল্য পেতে কাজের গতি বাড়াতে হবে। তবে পারিবারিক জীবন শান্ত ও সুখকর থাকবে।
- সিংহ (Leo): সকালের দিকে হঠাৎ খরচের মুখে পড়তে পারেন। নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। সন্তানের কোনো বিষয় নিয়ে মনে কিছুটা চিন্তা থাকতে পারে।
- কন্যা (Virgo): বড় কোনো খরচের কারণে আর্থিক বাজেট ব্যাহত হতে পারে। শারীরিক ও মানসিক ক্লান্তি থাকলেও, আপনার আসামাপ্ত কাজগুলো আজ সফলভাবে শেষ হবে।
- তুলা (Libra): আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমের পূর্ণ পুরস্কার মিলবে। কর্মজীবীরা নতুন কোনো ভালো সুযোগ পেতে পারেন।
- বৃশ্চিক (Scorpio): বিশেষ কারও সঙ্গে আজ সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের প্রেম জীবন ভালো কাটবে। তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুদের ব্যাপারে সতর্ক থাকা এবং কাজে অবহেলা না করা জরুরি।
- ধনু (Sagittarius): বিশেষ কোনো উদ্যোগে আজ সফলতা মিলতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ ও পারিবারিক মতবিরোধ এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন দিতে হবে।
- মকর (Capricorn): দিনের শুরুতে কিছু বাধা বা অস্থিরতা থাকলেও কর্মজীবীদের জন্য নতুন চাকরির দারুণ সুযোগ আসতে পারে।
- কুম্ভ (Aquarius): কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের দিকে গুপ্ত শত্রু এবং বড় অঙ্কের খরচের মুখোমুখি হতে পারেন। সময় ও অর্থ বুঝেশুনে ব্যয় করুন।
- মীন (Pisces): কোনো কাজকেই আজ অবহেলা করবেন না। কর্মস্থলে সহকর্মীদের থেকে সতর্ক থাকা ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাঁদের জন্য দিনটি শুভ।
