বেকারদের সুখবর দিলেন দিলীপ ঘোষ! খুব শীঘ্রই রাজ্যবাসীকে ৩০০০ টাকা করে দেবে সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এল মস্ত বড় সুখবর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে ৩০০০ টাকা করে বেকার ভাতা (যুবসাথী) দেওয়া শুরু হবে। মন্ত্রিসভার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য জুড়ে।
এদিন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, “বর্তমানে সমীক্ষার কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়া মাত্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতা দেওয়া শুরু হয়ে যাবে।”
বেকার ভাতার পাশাপাশি রাজ্যের বয়স্ক ও অসহায় মহিলাদের জন্যও বড় ঘোষণা করেছেন তিনি। মন্ত্রী জানান, শুধু যুবসাথী প্রকল্পই নয়, এর পাশাপাশি খুব তাড়াতাড়ি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাও দেওয়া শুরু করবে সরকার। তবে নতুন সরকারের এই মেয়াদে বিধবা ও বার্ধক্য ভাতা প্রকল্প দুটি ঠিক কীভাবে বাস্তবায়িত করা হবে, সেই রূপরেখা বা নিয়মাবলি নিয়ে এখনও বিস্তারিত কিছু স্পষ্ট করেননি মাননীয় মন্ত্রী। তা সত্ত্বেও সরকারের এই জোড়া ভাতার আশ্বাসে আশার আলো দেখছেন সাধারণ মানুষ।
