ব্যাঙ্কের লকারে রাখা ৫০ লক্ষ টাকার গয়না উধাও! ম্যানেজারসহ অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীরা? – এবেলা

ব্যাঙ্কের লকারে রাখা ৫০ লক্ষ টাকার গয়না উধাও! ম্যানেজারসহ অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কানপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখা থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না ও মূল্যবান সামগ্রী গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২০০৩ সাল থেকে স্বরূপ নগর শাখায় একটি লকার ব্যবহার করতেন স্থানীয় এক মহিলা। স্বামীর মৃত্যুর পর তিনি লখনউয়ে চলে যাওয়ায় নিয়মিত লকারটি দেখতে পারেননি, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লকারের চার্জ নিয়মিত কাটা হতো। সম্প্রতি তিনি ব্যাঙ্কে এসে লকার খুলে দেখতে পান সেটি সম্পূর্ণ খালি।

এই ঘটনায় ওই মহিলা কানপুরের স্বরূপ নগর থানায় ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার এবং কয়েকজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের রেকর্ডে এমন কিছু তথ্য মিলেছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে লকারটি আগে অন্য কেউ অ্যাক্সেস করেছিল। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশ ব্যাঙ্কের লকার অ্যাক্সেস রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং পুরনো নথি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *