ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা: সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা ঋত-শিবিরের, বহাল হাইকোর্টের রায় – এবেলা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা: সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা ঋত-শিবিরের, বহাল হাইকোর্টের রায় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বহুল চর্চিত মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। শুনানি শেষে বেঞ্চ জানায়, হাইকোর্ট অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি নির্দেশ দিয়েছিল এবং তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

আদালতের সাফ পর্যবেক্ষণ—হাইকোর্ট কর্তৃক নিযুক্ত স্পেশাল অফিসারকেই যাবতীয় খরচের হিসাব দিতে হবে এবং তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আদালতের মূল নির্দেশ:

  • হাইকোর্টের নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন।
  • কালীঘাট তৃণমূলকে দৈনন্দিন খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হলেও, প্রতি মুহূর্তের হিসাব জমা দিতে হবে আদালতের কাছে।

ধাক্কা খেল ঋত-শিবিরও অন্যদিল, ঋতব্রত শিবিরের দায়ের করা আবেদনটিও সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানিতে ঋত-শিবিরের দাবি ছিল, নির্বাচন কমিশন এখনও আসল ‘তৃণমূল’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি এক বিতর্কিত বিমান সংস্থাকে টাকা দেওয়া এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে তারা। তাদের দাবি ছিল, নির্বাচনের পর মাত্র ২০ দিনে ৩৬০ কোটি টাকা জমা পড়েছে, তাই অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয়। তবে শীর্ষ আদালত তাদের এই অভিযোগে বিশেষ গুরুত্ব দেয়নি।

প্রসঙ্গত, গত ৯ জুলাই কলকাতা হাইকোর্ট স্পেশাল অফিসার নিয়োগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে টাকা তোলার ছাড়পত্র দিয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে মমতাপন্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, অন্যদিকে পাল্টা বিরোধিতা করেছিল ঋত-শিবির। মঙ্গলবার দুই পক্ষের আর্জিই খারিজ করে দিয়ে হাইকোর্টের রায়ই অপরিবর্তিত রাখল সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *