ব্লাউজহীন শাড়িতে শ্রীকৃষ্ণ বন্দনা! জন্মাষ্টমীতে শরীর দেখিয়ে নেটদুনিয়ায় ট্রোলড সঞ্চালিকা অনসূয়া – এবেলা

ব্লাউজহীন শাড়িতে শ্রীকৃষ্ণ বন্দনা! জন্মাষ্টমীতে শরীর দেখিয়ে নেটদুনিয়ায় ট্রোলড সঞ্চালিকা অনসূয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের আরাধনা করতে গিয়ে চরম বিতর্কে জড়ালেন জনপ্রিয় সঞ্চালিকা অনসূয়া ভরদ্বাজ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে ব্লাউজ ছাড়া একটি ফিনফিনে লাল শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণের সঙ্গে মিল রেখে হাত ও পায়ে নীল আলতা মেখেছিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে ভগবদগীতার শ্লোক উদ্ধৃত করে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেও, তাঁর খোলামেলা পোশাক এবং শরীরী বিভঙ্গ ঘিরে মুহূর্তেই তীব্র আপত্তির সৃষ্টি হয়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন, নাচের মাধ্যমে আধ্যাত্মিক ভক্তির চেয়ে শরীর প্রদর্শনই বেশি প্রাধান্য পেয়েছে। ক্ষুব্ধ দর্শকরা হিন্দুধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্তব্য করেন, “রাধা হওয়ার শখ, কিন্তু ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই।” উল্লেখ্য, অনসূয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এবারই প্রথম নয়; এর আগেও একাধিকবার নিজের কাজের জেরে সোশ্যাল মিডিয়ায় রোষানলে পড়েছেন এই বিতর্কিত সঞ্চালিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *