ভয়ংকর নেপাল বিপর্যয়! ২৮৮ ভারতীয় নিখোঁজ, চিনে আটকে দু’শো তীর্থযাত্রী – এবেলা

ভয়ংকর নেপাল বিপর্যয়! ২৮৮ ভারতীয় নিখোঁজ, চিনে আটকে দু’শো তীর্থযাত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ নেপাল বিপর্যয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বহু ভারতীয় পরিবার। বিদেশমন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন, যার মধ্যে নেপালের ত্রিশূলী পাওয়ার প্রোজেক্টে কর্মরত ৭৩ জন কর্মীও অন্তর্ভুক্ত। তবে দীর্ঘ চেষ্টার পর তামিলনাড়ুর ২১ জন নাগরিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, কৈলাস যাত্রায় গিয়ে চিনে আটকে পড়েছেন প্রায় দু’শো জন ভারতীয় তীর্থযাত্রী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিখোঁজ বা আটকে থাকা ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই নেপালে দু’দফায় বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতীয়দের সুরক্ষায় নয়াদিল্লি ছাড়াও নেপাল ও বেজিংয়ে বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটকে থাকা নাগরিকদের দ্রুত উদ্ধারের যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *