ভারতীয়কে ‘ডাকাত’ তকমা মাস্কের! পালটা চরম চ্যালেঞ্জ ছুঁড়লেন রো খান্না – এবেলা

ভারতীয়কে ‘ডাকাত’ তকমা মাস্কের! পালটা চরম চ্যালেঞ্জ ছুঁড়লেন রো খান্না – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন: ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক (Elon Musk)। এবার ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্নাকে (Ro Khanna) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ‘ডাকাত’ বলে কটাক্ষ করে নতুন বিতর্কের জন্ম দিলেন টেসলা কর্তা।

কেন এই সংঘাত?

সম্প্রতি ইউএসএআইডি (USAID)-এর অনুদান ছাঁটাই করার ইস্যুতে মাস্কের তীব্র সমালোচনা করেছিলেন রো খান্না। আর তাতেই মেজাজ হারান এক্স (X) কর্তা। সোশ্যাল মিডিয়ায় পালটা আক্রমণ শানিয়ে রো খান্নাকে ‘ডাকাত’ বলে বসেন মাস্ক। এখানেই থেমে থাকেননি তিনি, পুরোনো শেয়ার লেনদেনের প্রসঙ্গ তুলেও ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিককে তীব্র ভাষায় বিঁধেছেন ধনকুবের।

দমে যাওয়ার পাত্র নন রো খান্নাও!

মাস্কের এই ব্যক্তিগত আক্রমণের পর নীরব থাকেননি ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। এলন মাস্ককে কড়া জবাব দিয়ে তিনি সরাসরি ডোজ (DOGE – Department of Government Efficiency) ইস্যুতে একটি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই দুই হেভিওয়েটের বাগযুদ্ধ ঘিরে মার্কিন রাজনৈতিক মহলে এখন চরম শোরগোল। শেষ পর্যন্ত মাস্ক এই প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *