ভারতে এফ-৩৫ পাঠিয়ে অপমান আমেরিকার? বায়ুসেনা প্রধানের মন্তব্যে বাড়ল জল্পনা! – এবেলা

ভারতে এফ-৩৫ পাঠিয়ে অপমান আমেরিকার? বায়ুসেনা প্রধানের মন্তব্যে বাড়ল জল্পনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের মাটিতে এই প্রথম যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে এসেছে আমেরিকার বায়ুসেনার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫। তবে যোধপুরের ‘তরঙ্গ শক্তি ২০২৬’ মহড়ার সময় মার্কিন বায়ুসেনার প্রধানের পাশে বসেই রসিকতার সুরে বায়ুসেনাপ্রধান এ পি সিং প্রশ্ন তুলেছেন যে, বিমানগুলির কাছে ভারতীয় আধিকারিকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় না অথচ তা বিক্রির কথা বলা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার পক্ষ থেকে এই যুদ্ধবিমান বিক্রির কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও দেওয়া হয়নি।

আমেরিকার এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে মার্কিন সদস্যরা থাকায় এবং বিমানটিকে আলাদা জায়গায় রাখায় প্রযুক্তিগত প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। তবে বায়ুসেনাপ্রধানের এই মন্তব্য নিছক রসিকতা হলেও, ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রতিরক্ষা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে রাশিয়ার এসইউ-৫৭ যুদ্ধবিমান বা দেশীয় প্রকল্পের বিকল্পগুলির ওপরও নজর রাখছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *