ভারতে ফিরতেই চরম আইনি বিপাকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী! পুরনো মামলায় এবার আদালতে কী ঘটল? – এবেলা

ভারতে ফিরতেই চরম আইনি বিপাকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী! পুরনো মামলায় এবার আদালতে কী ঘটল? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে পা রাখতেই নতুন করে বিপাকে পড়েছেন প্রখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠী। ২০১৮ সালের একটি পুরনো মানহানি মামলায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির সাকেত আদালত। ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদী’ পেজের প্রতিষ্ঠাতা ও বিজেপি সমর্থক বিকাশ পাণ্ডের দায়ের করা ওই মামলায় দীর্ঘদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শীর্ষক একটি ভিডিওতে বিকাশ পাণ্ডেকে নিয়ে মিথ্যা ও অপমানজনক মন্তব্য করেছিলেন ধ্রুব। ধ্রুব দীর্ঘদিন জার্মানিতে থাকায় আদালত আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি, তবে সম্প্রতি দেশে ফেরায় সাকেত আদালত থেকে তাঁর নামে পরোয়ানা জারি করা হয়।তবে মামলাটি জামিনযোগ্য হওয়ায় তাঁকে হাজতে থাকতে হবে না।

অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’র একটি বিক্ষোভে যোগ দিতে এসে সম্প্রতি গুরুগ্রামের বাড়ি থেকে পুলিশি আটকের মুখোমুখিও হতে হয় এই ইউটিউবারকে। প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা আটকে রাখার পর পুলিশ তাঁকে কোনোপ্রকার ম্যাজিস্ট্রেট হাজিরা ছাড়াই ছেড়ে দেয়। তবে দিল্লির পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠী যদি পুনরায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সরাসরি গ্রেপ্তারির পথ খোলা থাকবে। সব মিলিয়ে মানহানির পরোয়ানা ও পুলিশের সতর্কবার্তায় বেশ কোণঠাসা অবস্থাতেই পড়েছেন বিতর্কিত এই কনটেন্ট ক্রিয়েটর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *