ভোটের আগেই বিজেপিতে বিশাল রদবদল, যোগীরাজ্যসহ ৩ রাজ্যে নতুন ‘সেনাপতি’ পাঠালেন নীতীন! – এবেলা

ভোটের আগেই বিজেপিতে বিশাল রদবদল, যোগীরাজ্যসহ ৩ রাজ্যে নতুন ‘সেনাপতি’ পাঠালেন নীতীন! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল ভারতীয় জনতা পার্টি। দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটের দায়িত্ব তুলে দিলেন নতুন মুখদের হাতে। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের ইন-চার্জ করা হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াড়েকে এবং কো-ইন-চার্জ হয়েছেন জগদীশ ঈশ্বরভাই প্যাটেল। এছাড়া, পাঞ্জাবের দায়িত্ব পেয়েছেন সতীশ পুনিয়া এবং গুজরাটের ইন-চার্জ করা হয়েছে তরুণ চুঘকে। ভোটের আগে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পাশাপাশি অযোধ্যার মতো শক্তঘাঁটিতেও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনের আগে যোগীরাজ্যের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে এখন তৎপর গেরুয়া শিবির। অন্যদিকে, পাঞ্জাব দখলেও এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর পরিকল্পনা রয়েছে দলটির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পুরনো ভুলত্রুটি শুধরে তিন রাজ্যের সংগঠন ঢেলে সাজাতে এবং ভোটমুখী কৌশল বাস্তবায়নে নীতীন নবীনের এই মাস্টারস্ট্রোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *