মন্ত্রীর ছেলেকে অপহরণের ছক! কীভাবে ফাঁদে পড়ল জঙ্গি হামিম-অর্পিতারা? – এবেলা

মন্ত্রীর ছেলেকে অপহরণের ছক! কীভাবে ফাঁদে পড়ল জঙ্গি হামিম-অর্পিতারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে তহবিল সংগ্রহ ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে অপহরণের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ধৃত জঙ্গি হামিম ও তার সহযোগীরা। বর্ধমান আদালতে পেশ করার পর বিচারক হামিম, অর্পিতা এবং আদিত্য সিংয়ের ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এতদিন পুলিশি হেফাজতে থাকা এই তিনজনকে মুখোমুখি বসিয়ে বেঙ্গল এসটিএফ এবং এনআইএ-এর আধিকারিকরা দফায় দফায় জেরা করেছেন। তাদের মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য যাচাই করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। তদন্তে জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে কীভাবে তাদের যোগাযোগ হয়েছিল এবং কীভাবে তারা ভারতীয় যুবসমাজকে জালে জড়াচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে জানা যায়, পাক হ্যান্ডেলারের মাধ্যমে ভাট্টি গ্যাং প্রথমে হামিমকে মগজধোলাই করে এবং তাকে নেটওয়ার্ক বাড়ানোর নির্দেশ দেয়। এই কাজে হামিম তার বান্ধবী অর্পিতাকে ব্যবহার করে, যাকে প্রভাবশালীদের প্রেমের জালে জড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, আদিত্য সিংকে হাওড়ার এক মন্ত্রীর ছেলের ওপর নজরদারি চালানোর টার্গেট দেওয়া হয়েছিল। মন্ত্রীর ছেলেকে অপহরণের আগে হামিম টাকা চেয়ে ফোন করায় এসটিএফের জালে ধরা পড়ে এই চক্রটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *