মমতার সঙ্গ ছাড়লেন খোদ অনুব্রত! বীরভূম দখলে ঋতব্রতের মাস্টারস্ট্রোক – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এবার ঋতব্রত শিবিরের হাত ধরলেন অনুব্রত মণ্ডল। ‘আসল তৃণমূল’ বলে পরিচিত এই শিবিরের বীরভূম জেলা সভাপতি হতে চলেছেন তিনি। সূত্রের খবর, তাঁর পাশাপাশি কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং চন্দ্রনাথ সিনহার মতো দাপুটে নেতারাও যোগ দিয়েছেন এই শিবিরে। ফলে কার্যত বীরভূম জেলার পূর্ণ দখল নিল তারা।
গরু পাচার মামলায় জেল থেকে ফেরার পর তৃণমূলে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অনুব্রত। দলে কাজ করতে না পারার ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে তৃণমূল বিভক্ত হওয়ার পর তপসিয়ার বোট ক্লাবে শক্তি প্রদর্শন করছে ঋতব্রতের জাতীয় কর্মসমিতি। সেখানেই বীরভূমের এই হেভিওয়েট নেতাদের যোগদানের খবরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
