মমতার হাত ছাড়ছেন নয়নাও? অমিত শাহের সঙ্গে সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা – এবেলা

মমতার হাত ছাড়ছেন নয়নাও? অমিত শাহের সঙ্গে সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের তীব্র রাজনৈতিক জল্পনার পারদ চড়েছে। দল বদলের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পথেই কি এবার হাঁটছেন তাঁর বিধায়ক স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়? সম্প্রতি দিল্লির এক গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ ও চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই ‘শাহি’ বৈঠক ঘিরেই রাজ্য রাজনীতিতে প্রবল গুঞ্জন শুরু হয়েছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত শিবির ছেড়ে এবার অন্য পথে পা বাড়াতে চলেছেন নয়নাও?

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকাশ করেছেন যে, তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি জানান, নয়না নাকি শাহকে বলেছেন যে তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে জয়লাভ করেছেন। অতীতে এই ধরনের জল্পনা উড়িয়ে দিলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাতের পর প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি খুব শীঘ্রই মমতা শিবিরের আরও এক হেভিওয়েট মুখ আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন?

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *