মহালয়ার মুখেই দুর্যোগের ঘনঘটা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা? – এবেলা

মহালয়ার মুখেই দুর্যোগের ঘনঘটা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা? – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও কাটেনি বৃষ্টির রেশ। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বজ বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শহরের আকাশ সকাল থেকেই মেঘলা থাকলেও এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে, তবে শনিবার মহালয়ার দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি পিছু ছাড়বে না।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি বর্ষণের আভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ—উভয় বঙ্গেই এই বৃষ্টির খামখেয়ালিপনা জারি থাকায় পুজোর আগে কেনাকাটা ও মণ্ডপ সজ্জার প্রস্তুতিতে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *