মহিলা যাত্রীদের দেখলে সরকারি বাস না থামলে নিস্তার নেই, রাজ্য পরিবহণ দফতরের বড় পদক্ষেপ! – এবেলা

মহিলা যাত্রীদের দেখলে সরকারি বাস না থামলে নিস্তার নেই, রাজ্য পরিবহণ দফতরের বড় পদক্ষেপ! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিনামূল্যে সফরের ঘোষণার পর থেকেই অভিযোগ উঠছিল—মহিলা যাত্রী বেশি দেখলে সরকারি বাস স্টপেজে না থেমে চলে যাচ্ছে। মহিলা যাত্রীদের বাসে না তোলার এই ধারাবাহিক অভিযোগের প্রেক্ষিতে এ বার অত্যন্ত কড়া পদক্ষেপ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সমস্যা সমাধানের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ও একাধিক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। স্টেট ট্রান্সপোর্ট ইউনিটের পুরো কাজের সময় জুড়ে এই পরিষেবা সক্রিয় থাকবে, যেখানে যাত্রীরা সরাসরি অভিযোগ জানালে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর পাশাপাশি পরিবহণ দফতরে রাজস্ব বাড়াতে এবং শৃঙ্খলা ফেরাতে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩ লক্ষ ৬২ হাজারের বেশি বকেয়া করযুক্ত গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে রাজ্য, যার মাধ্যমে ১ হাজার ৫৮৯ কোটি টাকা কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বেআইনি চালনা ও নাবালকদের হাতে গাড়ি থাকার কারণে দুর্ঘটনা বাড়ায় টোটো তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য। নিরাপত্তার স্বার্থে বেআইনি টোটোর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ই-রিকশা চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *