মাংসের দোকানে বাধ্যতামূলক বোর্ড, হালাল না ঝটকা নিয়ে নতুন দাবি! – এবেলা

মাংসের দোকানে বাধ্যতামূলক বোর্ড, হালাল না ঝটকা নিয়ে নতুন দাবি! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিষয়ে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে অলিখিত নির্দেশনার খবর সামনে আসছে। এবার মাংস বিক্রি নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার দাবি তুলল হিন্দু জাগরণ মঞ্চ। দুর্গাপুরের বেনাচিতি বাজারের দোকানদারদের কাছে তাদের দাবি, দোকানে বিক্রিত মাংস হালাল নাকি ঝটকা—তা বড় করে লিখে বোর্ড ঝোলাতে হবে। সংগঠনের সদস্যদের মতে, ক্রেতাদের কোন ধরনের মাংস কিনছেন তা জানার পূর্ণ অধিকার রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন বলে দাবি তাদের।

দোকানদারদের কাছে এই বিশেষ আবেদন জানানোর পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের নেতা দীপ দাসের বক্তব্য, দোকানদারদের ওপর কোনো জোর করা হচ্ছে না, বরং ক্রেতাদের সুবিধার্থেই এই বোর্ড টাঙানোর অনুরোধ করা হয়েছে। দোকানের বাইরে তথ্য স্পষ্ট থাকলে সাধারণ মানুষের মাংস কেনা সহজ হবে বলেই তারা মনে করছে। তবে এমন দাবিতে স্থানীয় মাংস বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি ঘিরে জোর চর্চা চলছে শহরজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *